ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জয়পুরহাট

ক্লাস চলাকালে ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী ক্লাস চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে তিনজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়েছেন অভিভাবকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ক্লাস চলাকালে বিদ্যালয়ের একাধিক শ্রেণীকক্ষে হঠাৎ করে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থতা বোধ করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট, মাথা ঘোরা এবং বমি বমি ভাব নিয়ে একে একে ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা তাৎক্ষণিকভাবে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাতুল রওজা জান্না বলেন, স্কুলে আসার পর আমার মাথা ব্যথা শুরু হয়। প্রথম ক্লাস করার পর মাথা ব্যথা বেড়ে গেলে বেঞ্চে মাথা রেখে শুয়ে পড়ি। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। এরপর কী হয়েছে তা বলতে পারব না।

​ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, স্কুলে মাথা ব্যথা হয়েছিল। কি কারণে হয়েছে, তা বলতে পারছি না।

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরম বা সাইক্লোজিকাল কোনো সমস্যার কারনে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে অসুস্থ শিক্ষার্থীদের ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকরা বগুড়ায় নিয়ে গেছেন। মোটামুটি সকলেই সুস্থতা বোধ করছে।

এদিকে খবর পেয়ে সরেজমিনে হাসপাতালে শিক্ষার্থীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। তিনি জানান, অসুস্থ মেয়েদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে এ ঘটনায় আতঙ্কের কোন প্রয়োজন নেই। তবে এ ঘটনায় আগামীকাল ওই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

ট্যাগস

আপডেট সময় ০২:১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬