বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সকালে জেলার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন– মোটরসাইকেল চালক গোলাম রব্বানী (৩৩) ও মাইক্রোবাস চালক মাসুদ রানা (৩৫)।
নিহত গোলাম রব্বানী জেলার সাদুল্লাপুর ডিগ্রি কলেজের হিসাবরক্ষক এবং গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে।
মাইক্রোবাস চালক মাসুদ রানা ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সাদুল্লাপুর উপজেলা শহরের পশ্চিম পাড়া এলাকায় ফাতেমা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক গোলাম রব্বানী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন মোটরসাইকেলের থাকা তার ছেলে।
অন্যদিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুছড়ে যায় মাইক্রোবাসটি এবং খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস।
ঘটনাস্থলে নিহত হন মাইক্রোবাস চালক। আহত হন ২ জন ।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিসহ মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার গাইবান্ধা: 











