ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে গণধোলাই Logo ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে গম্ভীরা Logo ইউপি নির্বাচনভোট শুরু ১২ নভেম্বর Logo অনলাইন জুয়ার ঝুঁকিতে ২ কোটি মানুষ Logo ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী এনসিপির মেয়র প্রার্থী Logo ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল Logo আগামী শিক্ষাবর্ষ থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা : মাহদী আমিন Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই Logo পত্নীতলায় লটারীর নামে কোটি টাকা হাতিয়ে লাপাত্তা আয়োজক, বিক্ষুদ্ধ জনতার দোকান ভাঙচুর Logo নওগাঁর পত্নীতলায় ড্রাগিস্ট ও কেমিস্টদের আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষককে খুঁটিতে বেঁধে গণধোলাই

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. সোলায়মান ইসলাম নামে এক প্রধান শিক্ষককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গণধোলাই দিয়েছে স্থানীয় জনগণ ।

সোমবার (১৪ সেপ্টেম্বর)  বিকালে কামারজানি ইউনিয়নের বাটিকামারী এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সোলায়মান কামারজানি ইউনিয়নের পূর্ব বাটিকামারী গ্রামের ‘মিফতাহুল কুরআন নূরানী কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক এবং একই এলাকার আ. আজিজ বেপারির ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার পাঠদান শেষে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন প্রধান শিক্ষক সোলায়মান। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি পরিবারের কাছে প্রকাশ করে। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী সোলায়মানকে আটক করে নদীর তীরবর্তী একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করে।

​অভিযোগ রয়েছে, ঘটনার পর স্থানীয় একটি মহল সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। তবে শিক্ষককে বেঁধে রাখার ছবি ও ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের হয়।

​কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করে ছেড়ে দিয়েছে। তবে থানায় কোনো লিখিত অভিযোগ না হওয়ায় এখন পর্যন্ত পুলিশ আইনগত ব্যবস্থা নিতে পারেনি।

ট্যাগস

আপডেট সময় ০৭:৪৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬