নওগাঁর পত্নীতলায় এন্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে বাধ্যবাধকতা, নকল ভেজাল নিম্নমান অনুমোদনহীন ঔষধ ও ঔষধ সামগ্রী পরিহার এবং জনগণের স্বাস্থ্য মান উন্নয়নের লক্ষ্যে মানসম্মত ঔষধ বিক্রয় বিষয়ে এক সচেতনতামূলক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে নজিপুরস্থ মুগ্ধ স্কয়ার ( কমিউনিটি সেন্টার) বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে বিসিডিএস সভাপতি হাসান মুহাম্মদ শাহরিয়ার পল্লবের সভাপতিত্বে ও বিসিডিএস সহ-সভাপতি মো: মোরশেদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সুকর্ণ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ঔষধ প্রশাসনের ঔষধ তত্ত্বাধয়ক মিতা রায় ও বিসিডিএস নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি টিপু হায়দার উপস্থিত ছিলেন শাহিরণ মেডিকেল স্টোর নজিপুর এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. ইসমাইল হায়াত ইসমাইল।
প্রধান অতিথি সুকর্ণ আহমেদ বলেন,ঔষধ একটি জীবন রক্ষাকারী পণ্য তাই সঠিকভাবে সংরক্ষণ করতে হবে,এন্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া বিক্রয় করা যাবে না,দোকানের সাইনবোর্ডে ড্রাগ লাইসেন্স নাম্বার লিখতে হবে।
বিশেষ অতিথি মিতা রায়, তার বক্তব্য বলেন,ড্রাগ কর্তৃপক্ষ দেওয়া নিয়মগুলো প্রতিটি কেমিস্টকে মেনে চলতে হবে এক্ষেত্রে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে ঔষধ সংরক্ষণ করতে হবে সঠিক পদ্ধতিতে এবং ফার্মাসীদের ঔষধ বিক্রির ক্ষেত্রে ফিজিশিয়ান স্যাম্পল কোনভাবেই বিক্রি করা যাবে না, অমান্য করলে আইনে শাস্তির বিধান আছে তাও উপস্থিত কেমিস্টদের কাছে তুলে ধরেন তাছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক আলোচনা করেন ও কেমিস্টদের সচেতন করেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএস এর সহ-সভাপতি ফজলুর রহমান, সি, সহ-সভাপতি হেলাল সহ অত্র উপজেলার অধিকাংশ
কেমিস্টবৃন্দ ।
হাসান শাহারিয়ার পল্লব পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: 










