ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত Logo লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদীতে বিদ্যুৎ অফিস ঘেরাও Logo নওগাঁয় ফেসবুকে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে মামলা Logo নওগাঁয় আইইএলসি ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন অনুষ্ঠিত   Logo নেপালে নিহত বেড়ে ৬১৬, এখনো নিখোঁজ ১৯২৪ Logo নওগাঁর মহাদেবপুরে এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা Logo বন্যা ও ভুমিধ্বস নেপালে মৃত্যু বেড়ে ১৬২ Logo নওগাঁর পত্নীতলায় বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত Logo নওগাঁয় খাদ্য গুদামে ঘুষ কান্ড, কর্মকর্তা সহ ৪ জন কে বদলীর আদেশ Logo নিরাপত্তা, অধিকার ও নাগরিকত্ব নিশ্চিত করেই প্রত্যাবাসন চান রোহিঙ্গারা

নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ

বিনোদন ডেক্স : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। দিনটিতে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন ভক্ত ও সিনেমা অঙ্গনের মানুষেরা। তার মৃত্যুতে অভিভাবক হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলেন সুপারস্টার শাকিব খান।

নায়করাজের স্মরণে শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘দেশের চলচ্চিত্র শিল্পের কয়েক প্রজন্মের কাছে তিনি আইকনিক অধ্যায়। একটা সময় আমাদের দেশে ভিনদেশী সিনেমার প্রভাব ছিল।

তখন তাঁর আবির্ভাব হয়। তিনি নায়করাজ রাজ্জাক। তিনি তার অভিনয় দিয়ে দর্শকদের বাংলা সিনেমামুখী করেছিলেন। নিজেই তৈরি করেছিলেন এক স্বতন্ত্র অবস্থান।

অভিনয় দক্ষতায় সব ধরণের মানুষের কাছে নায়কদের শিরোমনি হয়ে উঠেছিলেন নায়করাজ রাজ্জাক। তাই কোটি বাঙালির হৃদয়ে আজও তিনি বেঁচে আছেন। যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই তিনি আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন।’

শাকিবের অভিভাবকের মতো ছিলেন রাজ্জাক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘নায়করাজ রাজ্জাক ছিলেন আমার মাথার ওপরে সুবিশাল আকাশ। ছায়ায় ও মায়ায় আগলে রেখে ভালোবাসা ও পরামর্শ দিতেন। অনেকদিন দেখা না হলেও কিভাবে যেন বুঝে যেতেন কিসের মধ্যে আছি, এটাই বুঝি আত্মার সম্পর্ক!

আজ (২১ আগস্ট) নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী। আপনাকে হারানো আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো বেদনার। আমার বিশ্বাস, চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে।

আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’

ট্যাগস

সর্বাধিক পঠিত

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষ একই পরিবারের দুইজন সহ ৩ জন নিহত

নায়করাজ রাজ্জাকের চতুর্থ মৃত্যু বার্ষিকী আজ

আপডেট সময় ১২:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১