ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

দিনাজপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে একটি মেস থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তারিনা আক্তার নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের একটি মেসে এ ঘটনা ঘটে।

মোস্তারিনা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। মোস্তারিনার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবা‌ড়ি উপজেলার এলুবা‌ড়ি গ্রামে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত ক‌রে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মেয়েটি নিজের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছে। পরবর্তীতে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দিনাজপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬