ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবার ১৯ জনকে পুশইন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুশা ও চাঁদ শিকারী সীমান্ত দিযে তৃতীয় দফায় ১৯ জনকে বাংলাদেশে পুশ-ইন করার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। তাদের মধ্যে তিনটি শিশু ও ছয়জন নারী রয়েছেন।

স্থানীয়রা জানান, জেলার ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি ও চাঁদশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৬/২-এস এর কাছ দিয়ে ১৯ জনকে ঠেলে পাঠায় ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ঠেলে পাঠানোদের মধ্যে ৩ শিশু, ৬ জন নারী এবং বাকিরা পুরুষ। তাৎক্ষণিকভাবে ঠেলে পাঠানো ১৯ জনের পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই বাংলা ভাষাভাষী।

ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়াজ জাহান জানান, তিনি লোকমুখে শুনেছেন ১৯ জনকে ঠেলে পাঠানো হয়েছে।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সমকালকে ১৯ জনকে ঠেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এর আগে এ উপজেলার চাঁদশিকারি সীমান্ত দিয়ে ৩ জুন ৮ জনকে এবং এর ৩ মাস আগে একই সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে পাঠিয়েছিল বিএসএফ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আবার ১৯ জনকে পুশইন

আপডেট সময় ১১:৪৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫