ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

ইন্দোনেশিয়ার আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুল ভবনের দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪ হয়েছে। কর্মকর্তারা জানান, এখনো অন্তত ১৩ জন শিক্ষার্থী নিখোঁজ আছেন।

আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত সপ্তাহে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত ওই বোর্ডিং স্কুলের ভবন হঠাৎ ধসে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান অসংখ্য শিক্ষার্থী। সে সময় তারা আসরের নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন।

ইন্দোনেশিয়ার জাতীয় খোঁজ ও উদ্ধার এজেন্সির (বাসারনাস) অপারেশানস ডিরেক্টর যুধি ব্রামান্ত্য এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আজ সকাল পর্যন্ত আমরা ৫৪টি মরদেহ উদ্ধার করেছি। তার মধ্যে পাঁচ জনের শুধু অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া গেছে।’

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) উপ-প্রধান বুদি ইরাওয়ান বলেন, এটাই চলতি বছরে ইন্দোনেশিয়ার সবচেয়ে মারাত্মক বিপর্যয়।

অন্তত ১৩ জন এখনো নিখোঁজ আছে বলে তিনি জানান।

তদন্তকারীরা ভবন ধসে পড়ার কারণ অনুসন্ধান করছেন। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, ভবন নির্মাণে অনিয়মের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৪

আপডেট সময় ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫