ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি জানিয়েছেন, তিনি আগামী বছরের বিশ্বকাপে খেলতে চান। তবে শরীরের অবস্থা দেখে শেষ সিদ্ধান্ত নেবেন তিনি।

৩৮ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামির হয়ে খেলছেন। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছিলেন মেসি, আর এবারও তিনি মাঠে থেকে দলের শিরোপা ধরে রাখতে চান।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বকাপে খেলা সবসময়ই অসাধারণ কিছু। আমি থাকতে চাই, ভালোভাবে প্রস্তুত হয়ে জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই। তবে আগামী বছর প্রিসিজন শুরু হলে শরীর কেমন অনুভব করি, তা দেখেই সিদ্ধান্ত নেব। দিন দিন নিজের অবস্থা মূল্যায়ন করব। যদি দেখি শতভাগ দিতে পারব, দলকে সাহায্য করতে পারব, তাহলে অবশ্যই খেলব।”

২০০৪ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করা মেসি ফুটবলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়। তিনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন। ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে, আর ২০২৩ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামিতে।

মেসি বলেন, “মায়ামিতে জীবন আমার ভালো লাগছে। অনেক বছর বার্সেলোনায় থেকেছি, যেটা ছিল আমার জীবনের সেরা সময়গুলোর একটি। তবে মায়ামি এমন এক শহর, যেখানে আমরা স্বস্তিতে থাকতে পারি, বাচ্চারা নিজেদের মতো করে বড় হতে পারে।”

এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ১৯৫ ম্যাচে ১১৪ গোল করেছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। তিনি আশা করছেন, শরীর সাড়া দিলে ২০২৬ বিশ্বকাপে আরও একবার মাঠ মাতাবেন। তার সঙ্গে মেতে উঠবেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২০২৬ বিশ্বকাপে খেলতে চান মেসি

আপডেট সময় ১২:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫