ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে: সারজিস

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া অন্তর্বর্তী সরকার কোনোভাবেই নির্বাচন দিতে পারে না- এমনটা মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তাদের দল শাপলা প্রতীক চেয়েছে এবং আইনগতভাবে এ প্রতীক ব্যবহারে কোনও বাধা নেই। শাপলা প্রতীক নিয়েই তারা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন।

জোট রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, জুলাইয়ের হতাহতদের বিচারসহ দলের দাবিগুলোর সঙ্গে যদি অন্য দলগুলো একমত হয়, তবে জোট গঠনে তাদের কোনও আপত্তি নেই।

এর আগে টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা এনসিপির সমন্বয় সভায় আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার।সভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচনে অংশ নেবে: সারজিস

আপডেট সময় ০৫:২২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫