ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট লণ্ডভণ্ড

নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর ও সদর উপজেলাসহ আশপাশের কয়েকটি এলাকায় শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রবল ঝড় বয়ে গেছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা। বজ্রাঘাতে এক জেলের মৃত্যুর খবরও পাওয়া গেছে।

ঝড়ের সময় সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় বজ্রাঘাতে নিহত হয়েছেন মফিজ উদ্দিন (৬০) নামের এক জেলে। বিকেলে বিলে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারে চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, বিকেল চারটার পর হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায় এবং অল্প সময়ের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়। কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত। হঠাৎ এমন ঝড়বৃষ্টিতে পুরো এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি; মহাদেবপুর উপজেলার বিলশিকারী ও দেওয়ানপুর; এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকা। এসব অঞ্চলে অনেক ঘরবাড়ি ও দোকানপাটের চাল উড়ে গেছে, গাছপালা উপড়ে পড়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় হঠাৎ ঝড়ে ঘরবাড়ি-দোকানপাট লণ্ডভণ্ড

আপডেট সময় ০৬:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫