ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো উত্তর কোরিয়া

ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং এই আগ্রাসী পদক্ষেপকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে।

তিনি আরও বলেন, ইসরায়েল ইরানে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে মানবতার বিরুদ্ধে ক্ষমাযোগ্য অপরাধ করেছে। এ ধরনের রাষ্ট্রীয় জঙ্গি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে।

গত শুক্রবার ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায়। এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান। বৈঠকটি অনুষ্ঠিত হবে শুক্রবার নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ১০টায়।

ইরান অভিযোগ করেছে, এই হামলায় যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে জড়িত, যা পরিস্থিতিকে আরো উত্তপ্ত করেছে। ইরানের এ দাবিকে সমর্থন জানিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানালো উত্তর কোরিয়া

আপডেট সময় ১২:১৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫