ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা

রবিবার নওগাঁ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাকিবুল হাসান এর নেতৃত্বে নওগাঁ সদরের হাঁপানিয়া বাজারে অবৈধ পলিথিনের বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে রেজাউল স্টোর ও হাসিব স্টোর নামক দুইটি দোকান হতে মোট আনুমানিক এক কেজি পলিথিন জব্দ করা হয় এবং দোকান মালিক হতে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় । ভবিষ্যতে অবৈধ পলিথিন ব্যবহার না করার জন্য উক্ত প্রতিষ্ঠানসহ বাজারের অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এছাড়া, একই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্পের’ আওতায় হাঁপানিয়া বাজারে অপর একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় দুইটি ট্রাকের নিকট হতে মোট এক হাজার পাঁচশত টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এ সময় শব্দদূষণের বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উভয় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। নওগাঁ জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক বলেন, পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় মোবাইল কোর্টে ব্যবসায়ী ও ট্রাক চালকের জরিমানা

আপডেট সময় ০৬:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪