ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব: নাসরাল্লাহকে হত্যার প্রসঙ্গে মাদুরো

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নেতৃত্বে থাকা সাইয়েদ হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডে বিশ্বনেতাদের নীরবতার সমালোচনা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।  শনিবার লা গুয়েরা শহরে এক সমাবেশে এ নিয়ে কথা বলেন তিনি।

মাদুরো বলেন, প্রতিরোধ আন্দোলনের নেতা হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় লেবাননের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বিশ্বের কাপুরুষ নেতারা নীরব রয়েছে। তবে বিদ্রোহী ও বিপ্লবী জনগণকে কেউ থামাতে পারবে না।গাজা ও লেবাননের জনগণের প্রতি সংহতি জানিয়ে তিনি বলেন, এসব অঞ্চলের মানুষ ইসরায়েলি শাসকগোষ্ঠীর গণহত্যা ও সন্ত্রাসী হামলার শিকার। ইসরাইলের সরকার এমন একজন ব্যক্তির দ্বারা পরিচালিত, যিনি আমাদের কেবল হিটলারের কথা মনে করিয়ে দেন।

মুসলিম, আরব এবং বিশ্বের অন্যান্য দেশের জনগণকে ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে আওয়াজ তোলার আহ্বান জানান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে নেতানিয়াহুর উপস্থিতির কথা উল্লেখ করে মাদুরো বলেন, এই হামলার আদেশ নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে জারি করা হয়েছে।শুক্রবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতসহ কমপক্ষে ১৪০টি লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালায় ইসরাইল। সেখানে হিজবুল্লাহর কেন্দ্রীয় কমান্ড সেন্টারে হামলা চালিয়ে নাসরুল্লাহর মৃত্যু নিশ্চিত করে ইসরাইলি বাহিনী। তেলআবিবের ‘চিরশত্রু ’ বলে বিবেচিত নাসরুল্লাহ গত ৩২ বছর ধরে সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর নেতৃত্ব দিয়ে আসছিলেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বিশ্বের কাপুরুষ নেতারা এখন নীরব: নাসরাল্লাহকে হত্যার প্রসঙ্গে মাদুরো

আপডেট সময় ০৪:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪