ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সরকারকে খালি মাঠে গোল দিতেই এই তফসিল: জামায়াত

গতকাল সন্ধায় আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনের তফসিল  ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল। আগামী নির্বাচন সুষ্ঠ অংশগ্রহন মূলক করার লক্ষে সকলের প্রতি আহবান জানান সিইসি

তবে বর্তমান সরকারের অধিনে নির্বাচনের পরিবেশ নেই বলে  তফসিল প্রত্যাখন করেছে জামায়াতে ইসলাম । দলটি বলেছে, সরকারি দলকে খালি মাঠে গোল করার সুযোগ দিতেই আজ্ঞাবহ নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করেছে। জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘জনগণের ভোটাধিকার হরণকারী সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ষড়যন্ত্রমূলক নীলনকশার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন মূলত বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে অতীতের মতো শাসক দলকে জিতিয়ে আনার কৌশল নিয়েছে।’

বিবৃতিতে জামায়াত নেতা মুজিবুর রহমান ঘোষিত তফসিল প্রত্যাহার করার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্রকামী সংগ্রামী জনতা একতরফার সাজানো নির্বাচন হতে দেবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এই তফসিল প্রত্যাহার করতে হবে। সব দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। নতুন তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।

একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় সরকার এবং নির্বাচন কমিশনকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, বিরোধী দলগুলোর মতামত অগ্রাহ্য করে তফসিল ঘোষণার ফল কারও জন্যই সুখকর হবে না; বরং দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দেবে। রাজনীতিতে ঘোর অমানিশা নেমে আসবে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সরকারকে খালি মাঠে গোল দিতেই এই তফসিল: জামায়াত

আপডেট সময় ১০:৪৭:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩