ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০

স্টাফ রিপোর্টার:  বাংলাদেশের এভিয়েশনের ইতিহাসে প্রথমবারের মতো ৩০ মিনিটের ব্যবধানে আরও দুটি বোয়িং ৭৩৭ ও ৮০০ বহরে যুক্ত করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ নিয়ে বর্তমানে সংস্থাটির প্লেনের সংখ্যা দাঁড়িয়েছে ১৬টি। যা বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থার মধ্যে সর্বোচ্চ।

শুক্রবার (২৬ নভেম্বর) রাত ১১টায় বোয়িং ৭৩৭ ও রাত সাড়ে ১১টায় বোয়িং ৮০০ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। জর্ডানের আম্মান থেকে এগুলো আসে বাংলাদেশে।

প্লেন দুটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ডিরেক্টর, বিজনেস ডেভেলপমেন্ট ক্যাপ্টেন লুৎফর রহমান।

নতুন যুক্ত হওয়া প্লেন দুটিতে ১৮৯টি করে ইকোনমি ক্লাসের আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে কলম্বো, শারজাহ ও দিল্লীতে ফ্লাইট পরিচালনা করা হবে।

আগামী বছরের জুনে এয়ারবাস ৩৩০-২০০/৩০০ এয়ারক্রাফট যুক্ত করে ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ ও মদিনায় ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে সংস্থাটি।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০

আপডেট সময় ০১:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১