ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, বিষধর সাপে কামড় দেয়ার পর ওই ব্যক্তিকে প্রায় ৩ ঘণ্টা ওঝার বাড়িতে রাখা হয়।

পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার রাতে নলছিটি পৌর এলাকার আখড়পাড়ায় এ ঘটনা ঘটে।মৃত ব্যক্তির নাম আলম হাওলাদার (৫৫)। তিনি এলাকায় মুদি দোকান করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দোকান বন্ধ করে একটি মাছের ঘেরের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় আলম হাওলাদারকে সাপ কামড়ে দেয়।

আলমের মামা সাইদুল ইসলাম জানান, তিন ঘণ্টা ধরে নিতাই ওঝা ঝাড়ফুঁক দিয়ে বিষ নামানোর চেষ্টা করেন। ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন আলম।

একপর্যায়ে অচেতন হয়ে পড়লে রাত ২টার দিকে আলমকে নেয়া হয় বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাপের কামড়ে এক বৃদ্ধের মৃত্যু

আপডেট সময় ০৫:১৬:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১