ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

পিরোজপুরের মঠবাড়িয়ায় আরিফুল ইসলামকে (১৮) হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের শাহআলম হাওলাদারের ছেলে মো. সোহাগ হাওলাদার, বড় শৌলা গ্রামের মো. মনির মৃধার ছেলে মো. সোহাগ মৃধা এবং ছোট শৌলা গ্রামের মো. আজিজ মল্লিকের ছেলে মো. শাহীন মল্লিক। রায় ঘোষণার সময় সোহাগ হাওলাদার উপস্থিত ছিলেন। সোহাগ মৃধা এবং শাহীন মল্লিক পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, মঠবাড়িয়ার বড়শৌলা গ্রামের মো. আনোয়ার মিস্ত্রীর ছেলে আরিফুল ইসলাম ২০১৮ সালের ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। স্বজনরা অনেক খোঁজাখঁজির পর তাকে না পেয়ে ১৭ এপ্রিল মঠবাড়িয়া থানায় একটি জিডি করে। ১৮ এপ্রিল সকালে স্থানীয়রা বড়শৌলা খাল থেকে আরিফুলের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহের মাথায়, বুকে, পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ওই দিন বিকেলে নিহত আরিফের মা মোসা. ফরিদা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মঠবাড়িয়া থানায় একটি এজাহার করেন। এরপর ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ প্রাথমিকভাবে ১২ জনকে আসামি করলেও তদন্তে সাজাপ্রাপ্ত ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

পরে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় দেন। মামলার রায়ে নিহতের মা মোসা. ফরিদা খুশী হলেও ওই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কিনা তা জানাননি।

মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন ও আসামি পক্ষে ছিলেন অ্যাড. আহসানুল কবির বাদল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৫:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫