ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার ( ১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ রকিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত দুই আসামির প্রত্যেককে একলক্ষ টাকা জরিমানা করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কবীর আকন ও জব্বার ব্যাপারী। তারা বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মোঃ মোখলেচুর রহমান বাচ্চু জানিয়েছেন, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্বকোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণী বাড়ি ফেরার পথে পাশের একটি বাগানে ধর্ষিত হন। ধর্ষণের পর তাকে হত্যা করে খালের মধ্যে লাশ ফেলা হয়।

ঘটনার পর খাদিজার মামা, মোক্তার হোসেন রাড়ী, থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার ভগ্নিপতি আঃ হক বেপারী ও ভাগিনা আঃ করিম বেপারী খাদিজাকে খুঁজে বের করে বাগানে নিয়ে যায়। পরে খাদিজার লাশ খালে ফেলে দেওয়া হয়।

পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে এবং তদন্ত শেষে চার্জশিট আদালতে প্রেরণ করে। আদালত মোট ১৮ জনের সাক্ষ্য গ্রহণের পর আজ এ রায় প্রদান করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে তরুণীকে ধর্ষণের পর হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:২৯:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫