ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি :নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান উজ্জ্বল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মেহেদী দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটির চালক।

সোমবার (১৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার কয়েনবাজার এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী পাবনার ঈশ্বরদী উপজেলার মানিকনগর গ্রামের মো. সিদ্দিক প্রামাণিকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  জানান, সকালে মেহেদী পিকআপ ভ্যান নিয়ে পাবনার দিকে যাচ্ছিলেন। পথে কয়েনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় মেহেদীকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক আগেই পালিয়ে গেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৩:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১