ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

সোমবার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা অসাবধানতাবশত টার্ন নিতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩, আহত ২

আপডেট সময় ০৪:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫