ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নাটোরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

নাটোরের লালপুরে বনপাড়া-পাবনা মহাসড়কে গোধড়া এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বাবা মেয়ে নিহত হয়েছে ও আহত হয়েছে আরও দু’জন। নিহতরা হলেন-বগুড়া সদর কৈপাড়া এলাকার আবুল কাশেম মন্ডলের পুত্র শাহারিয়ার শাকিল (৩৭) ও তার মেয়ে সামাইরা খাতুন (৩) ।

আহতরা হলেন, প্রাইভেটকার ড্রাইভার অজ্ঞাত ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে পাবনা-বনপাড়া মহাসড়কের কদিমচিলান ইউনিয়নের গোধড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোর থেকে ছেড়ে আশা প্রাইভেট কারটি লালপুরের কদিমচিলান গোধড়া এলাকায় আসলে নিয়ন্ত্রন হারিয়ে বাবলা গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত ঘোষণা করে। নিহত শাহারিয়ার শাকিলের স্ত্রী আহত আয়শা আক্তার রুনী পাটোয়ারী হাসপাতালে ভর্তি আছে, আহত প্রাইভেটকার ড্রাইভার কে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বপনাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নাটোরে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

আপডেট সময় ০২:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫