ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নাটোরের নলডাঙ্গায় পিকআপ ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শফির মিনা (৭০) নামের এক পাট ব্যবসায়ী নিহত হয়েছেন এবং ৯ বছরের এক শিশু আহত হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফির মিনা উপজেলার বাঁশিলা গ্রামের ইয়ানুছ মিনার ছেলে। আহত শিশু তাজিম (৯) নিহতের শ্যালকের ছেলে।

জানা গেছে, গুরুতর আহত শিশুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।

নলডাঙ্গা থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে উপজেলার বাঁশিলা গ্রামের শফির মিনা ও তার শ্যালকের ছেলে তাজিমকে নিয়ে ঠাকুরলক্ষ্মীকুল হাটে পেঁয়াজ বিক্রি করে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় বাঁশভাগ পূর্বপাড়া কাশিফুল উলুম মাদরাসার সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাট ব্যবসায়ী শফির মিনা ঘটনাস্থলেই মারা যান।এতে গুরুতর আহত হয় তার সঙ্গে থাকা ৯ বছরের শিশু তাজিম।

নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পিকআপটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে পিকআপ-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০৩:২৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫