ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্বল্প সময়ে চীনের টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

ডেক্স রিপোর্ট :সম্প্রতি দেশে চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেওয়া হয়। ফলে চীন থেকে স্বল্পতম সময়ের মধ্যে এই টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

বুধবার (৫ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া।

এর আগে ২৯ এপ্রিল রাশিয়ার পর দেশে চীনের টিকা সিনোভ্যাকের জরুরি অনুমোদন দেন ওষুধ প্রশাসন অধিদফতর। ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক জেনারেল মো. মাহবুবুর রহমান জানান আগামী এক সপ্তাহের মধ্যে চীনের দেওয়া উপহারের ৫ লাখ ডোজ টিকা আসবে। পরবর্তীতে দুই সপ্তাহের মধ্যে এই টিকার প্রয়োগ শুরু হবে।

ওইদিন মহাপরিচালক বলেন, এ মাসের ২৭ তারিখে আমরা স্পুটনিক-ফাইভ জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছি। আর আজকে আমরা চীনের সিনোভ্যাক টিকার জরুরি অনুমোদন দিয়েছি।

ওই একদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন করোনা থেকে রক্ষা পওয়ার দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না; এর জন্য সবাইকে ভ্যাকসিন নেওয়া জরুরি।

তিনি বলেন, আপনারা জানেন আমরা ভ্যাকসিনে দেওয়ার চেষ্টা করেছি। পরে ভ্যাকসিনটা আমরা মাঝপথে গিয়ে আর পাচ্ছি না আমরা। আমাদের সব টাকা-পয়সা দেওয়া আছে কিন্তু ভ্যাকসিনটা আমরা পাচ্ছি না, এটা আপনারা সবাই জানেন। এখন আমরা রাশিয়া ও চায়নার ভ্যাকসিন অনুমোদন দিয়েছি যেন আমরা ভ্যাকসিন কার্যক্রম চালিয়ে যেতে পারি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্বল্প সময়ে চীনের টিকা আসার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

আপডেট সময় ১২:৩৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১