ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

শিগগিরই কমবে চালের দাম: কৃষিমন্ত্রী

ডেক্স রিপোর্টঃ    শিগগিরই ধান ও চালের দাম কমে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয় থেকে অনলাইনে বোরো ধান কাটার উদ্বোধন করে তিনি এ আশাবাদ জানান।

এ সময় কৃষিমন্ত্রী বলেন, হাইব্রিডের উৎপাদনক্ষমতা বেশি হওয়ায় চলতি বছর ২ লাখ হেক্টর জমিতে অতিরিক্ত হাইব্রিড ধান লাগানো হয়েছে। এ বাবদ প্রণোদনা দেয়া হয়েছে ৭৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে আরও এক লাখ হেক্টর বেশি জমিতে হাইব্রিড বোরো ধান উৎপাদন হয়েছে। এ ফলে ৩ লাখ টন বেশি ধান উৎপাদন হবে।

মন্ত্রী বলেন, বর্তমানে চালের দাম স্থিতিশীল হলেও তা স্বাভাবিকের তুলনায় বেশি। নানা কারণে এ দাম বেড়েছে। প্রধানমন্ত্রীর আহ্বান ছিল কোনো মানুষ যেন করোনার কারণে না খেয়ে না থাকে।

ধান ও চালের দাম বাড়ায় শুরু থেকেই টার্গেট ছিল বেশি উৎপাদনের। ৪৮ লাখ হেক্টর জমিতে ২ কোটি টন বোরো উৎপাদনের লক্ষ্য ছিল। সে অনুযায়ী ফলন পাওয়ার ব্যাপারে আশাবাদী সরকার।

গত মৌসুমে আউশে ৩৫ লাখ টন দান উৎপাদনের লক্ষ্য ছিল। আগামী বছর আউশ তার চেয়ে বেশি উৎপাদন করা হবে। গত বছর আমনের উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে। আমনের উৎপাদননির্ভর করে প্রকৃতির ওপর। বন্যার কারণে সেটা ক্ষতিগ্রস্ত হয়।

হাইব্রিড চাষ করার কারণে ১০-১৫ দিন আগেই এবার বোরোর ধান এসেছে। আশা করা হচ্ছে হাওরে ধানের চাষ বাড়ানো যাবে।

করোনায় খাদ্য নিয়ে যাতে কোন আতঙ্কের মধ্যে পড়তে না হয়, সে জন্য কাজ করছে সরকার। খাদ্য কষ্টে সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়, সে জন্য কাজ করছে সরকার। কৃষকরা যাতে ভালো দাম পায়, সে অনুযায়ী ধান কেনা হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

শিগগিরই কমবে চালের দাম: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১