ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর Logo শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, নওগাঁয় গ্রেপ্তার ২ Logo জেনিফার লোপেজের নতুন প্রেমের গুঞ্জন!

সাতক্ষীরায় স্ত্রী ও পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করলো স্বামী

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় যুবকের সাথে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে তাদের পিটিয়ে হত্যা করেছেন স্বামী ও তার ছোট ভাই। সোমবার (৮ ফেব্রুয়ারি) অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঘটনার সাথে জড়িত নিহতের স্বামী শেখ আহসান (৪৫সাথে) ও তার ছোট ভাই শেখ আসাদকে (৩৫) আটক করেছে পুলিশ। এছাড়াও নিহতের বাড়ি সংলগ্ন পাঁচিলের পাশে থেকে হত্যায় ব্যবহৃত লোহার রড ও আলামত উদ্ধার করেছে পুলিশ।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ‘নিহত গৃহবধূ ফাতেমার (৪০) সাথে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে ছিল শ্যামনগর উপজেলার ধুমঘাট এলাকার জয়নাল পারের ছেলে নিহত করিম পারের (৩০) সাথে।

ঘটনার দিন শনিবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিহত ফাতেমার শ্বশুরবাড়ি পরিত্যক্ত এক কক্ষে আপত্তিকর অবস্থায় দুইজনকে দেখেন তার স্বামী।’

নিহত ফাতেমার বাকপ্রতিবন্ধী স্বামী ও তার ছোট দেবর মিলে প্রথমে দুইজনকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যা করে।

পরে নিহত ফাতেমার গায়ে ব্যবহৃত কালো রঙের ওড়না ও গামছা দিয়ে গলায় বেঁধে আম গাছে ঝুলিয়ে রাখেন। পরে রোববার (৭ ফেব্রুয়ারি) সকোলে তাদের উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত করিম পারের বাবা জয়নাল পার একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

ট্যাগস

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় স্ত্রী ও পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করলো স্বামী

আপডেট সময় ০৪:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১