ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চোখের সামনে অগণিত লাশ, হতাশায় চিকিৎসকের আত্মহত্যা

আত্মহত্যাকারী চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্কঃ  আক্রান্ত আর লাশের সংখ্যার দিক দিয়ে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত আমেরিকা। আক্রান্ত ১০ লক্ষ, মৃত্যু প্রায় ৫৭ হাজার মানুষের।

তাড়াতাড়ি ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাও খুব একটা নেই। এই পরিস্থিতিতে প্রতিদিন লাশের পাহাড় দেখতে-দেখতে হতাশায় আত্মহত্যার পথ বেছে নিলেন আমেরিকান এক চিকিৎসক।

ঐ চিকিৎসকের পরিবারেরর দাবি মৃত্যুর মিছিল দেখতে দেখতেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সে। ওই চিকিৎসকের নাম ডা. লরনা ব্রিন।

নিজেও কোভিড-১৯-এ আক্রান্ত হয়েও ভেঙে পড়েননি তিনি। সুস্থ হয়ে ফের যোগ দিয়েছিলেন করোনা-যুদ্ধে। তিনি ম্যানহাটানের নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান অ্যালেন হাসপাতালে জরুরি বিভাগের ডিরেক্টর ছিলেন।

পুলিশ সূত্রে খবর, ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে থাকতেন লরনা। কিন্তু গত রবিবার ৪৯ বছর বয়সী এই চিকিৎসক নিজের শরীরে আঘাত করে আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। মৃত চিকিৎসকের শোকে মূহ্যমান বাবা বলেছেন, ‘মেয়ের কাজই ওকে কেড়ে নিল।’ এসময় তিনি তার মেয়ের কোনও ধরনের মানসিক অসুস্থতা ছিল না বলে জানান।

তিনি আরও জানান, শেষ যখন মেয়ের সঙ্গে কথা হয় তার, তখন লরনা বলেছিলেন, হাসপাতালে কীভাবে অকাতরে মানুষের মৃত্যু হচ্ছে।

ম্যানহাটনের যে হাসপাতালের চিকিৎসক ছিলেন লরনা, সেই ২০০ শয্যার হাসপাতালটিতে বহু সংখ্যক মানুষ মারা গিয়েছেন করোনায়। সেই শোক সহ্য করতে পারেননি ওই চিকিৎসক। হাসপাতাল কর্তৃপক্ষও লরনাকে ‘বীর যোদ্ধা’ বলে অভিহিত করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চোখের সামনে অগণিত লাশ, হতাশায় চিকিৎসকের আত্মহত্যা

আপডেট সময় ০১:২৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০