ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে দুই যুবক আটক

ছবি প্রতীকী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একরাতে বাকপ্রতিবন্ধী এক কিশোরী ও প্রেমিক কৌশলে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের পৃথক দুইটি ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।

তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৯ এপ্রিল) রাতে পুলিশ উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হোসেন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রতিবন্ধী ওই কিশোরী (১৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওৎপেতে থাকা প্রতিবেশী হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে রামগতি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

অপরদিকে, রামগতির বয়ারচর এলাকায় এক প্রেমিকাকে (১৮) ধর্ষণের অভিযোগে রাশেদ উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে করাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাশেদ ওই এলাকার বেলাল উদ্দিনের ছেলে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাশেদ প্রেমিকাকে কৌশলে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার নির্যাতনের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদকে গ্রেফতার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পৃথক দু’টি ধর্ষণের ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে। অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরী ও তরুণীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

লক্ষ্মীপুরে ধর্ষণের দায়ে দুই যুবক আটক

আপডেট সময় ১১:৪৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০