ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

করোনা পরিস্থিতিতে ভালো ফসল হওয়ার আশা তবুও কৃষকের মুখে হতাশা

কৃষি ডেস্কঃ  করোনা পরিস্থিতিও গত বছরের মতো এবারও চলতি বোরো ধানের বাম্পার ফলন হওয়ার আশা প্রকাশ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। তবে ধান কাটার সময় হলেও শ্রমিকের সংকটে কৃষকের মুখে হাসি নেই। সঙ্গে ধান নষ্ট হওয়ার শঙ্কা প্রকাশ করছেন তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ৪৯ লাখ হেক্টর জমিতে বোরো ধান উৎপাদন হয়েছে ২০৩ লাখ ৮৯ হাজার মেট্রিক টন ধান।

এছাড়া ২০১৯-২০ চলতি অর্থবছরে ৪৮ লাখ ৬৬ হাজার হেক্টর জমিতে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন ধান।

দেশের হাওর অঞ্চলসহ যেসব জায়গায় বোরো ধান আবাদ করা হয়েছে, সেখানে ধানের ভালো ফলন হয়েছে। তাই আশা করা হচ্ছে, এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়া যাবে।

কৃষক মো. ইকরাম বলেন, এখন যদি করোনাকে ভয় করে ঘরে বসে থাকি তাহলে চলবে না। তাই সতর্ক থেকে মাঠে কাজ করছি। তবে করোনার প্রকোপে হাওর অঞ্চলে কোনো কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না।

তাই মাঠে ধান কাটার সময় হলেও এখনও পড়ে আছে। আর এ সমস্যা আমার মতো অনেক কৃষকের।

তিনি বলেন, এখন যদি ধান কাটা শুরু করতে না পারি, তাহলে অকাল বন্যায় ধান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তাই দিশেহারা হয়ে নিজের ধান নিজেই কাটছি।

সাভারের বিরুলিয়া গ্রামের কৃষক মো. আল-আমিন বলেন, কৃষি অফিস থেকে আমাদের দিকনির্দেশনা দেয়া হচ্ছে। শুনেছি আধুনিক যন্ত্রের মাধ্যমে কাটার ব্যবস্থা করবে সরকার। তবে এখনও এমন কিছু আমাদের এখানে আসেনি। তাই ধান নিয়ে নষ্ট হওয়ার শঙ্কায় আছি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

করোনা পরিস্থিতিতে ভালো ফসল হওয়ার আশা তবুও কৃষকের মুখে হতাশা

আপডেট সময় ০১:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০