ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সৌদি আরব থেকে সার আমদানি করবে বাংলাদেশ

খাদ্য নিরাপত্তা বাড়াতে সৌদি আরব থেকে চার লাখ টন সার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ব্যাপারে সৌদি আরবের সঙ্গে দুই বছর মেয়াদী চুক্তি করা হয়েছে।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) জানিয়েছে খাদ্য নিরাপত্তা বাড়ানোর জন্য সৌদি আবর থেকে এসব সার আদমানি করা হবে। 

দ্রুত নগরায়ণ এবং ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে কৃষিজমি হ্রাসের মধ্যে দেশটি ক্রমবর্ধমান খাদ্য চাহিদার মুখোমুখি হওয়ায় কর্মকর্তারা খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন।বিএডিসি গত ১৫ ডিসেম্বর সৌদি আরবের রিয়াদে সার কোম্পানির প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।বিএডিসির মহাব্যবস্থাপক আহমেদ হাসান আল-মাহমুদ আরব নিউজকে বলেছেন, ভালো মানের সার ফসলের উৎপাদন বাড়িয়ে ১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সার আমাদের উৎপাদনশীলতা বহুগুণে বাড়াতে সাহায্য করে খাদ্য ঘাটতি পূরণে ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী সৌদি আরবের মালিকানাধীন কোম্পানি বিএডিসির অনুকূলে বছরে চার লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করবে।চুক্তির মেয়াদকাল দুই বছর (৩১ ডিসেম্বর, ২০২৪ থেকে ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত)। কোম্পানিটি সারের কার্যকর ব্যবহারে বাংলাদেশের কৃষকদের সরাসরি প্রশিক্ষণ প্রদান ও বাংলাদেশে তাদের অর্থায়নে একটি গুদাম তৈরি করে দেয়ার আগ্রহের কথা জানিয়েছে।

আল-মাহমুদ বলেন, সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন সার কোম্পানি আমাদের কৃষকদের জন্য প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দিয়েছে। গড় বাজার মূল্যের তুলনায় প্রতি টন সারের দাম দুই ডলার কম হওয়ায় বাংলাদেশ সাম্প্রতিক চুক্তি থেকে আরো বেশি লাভবান হবে।এটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করবে বলে জানান আল-মাহমুদ। বাংলাদেশ চীন এবং মরক্কো থেকেও সার আমদানি করে।

খবর: আরব নিউজ

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সৌদি আরব থেকে সার আমদানি করবে বাংলাদেশ

আপডেট সময় ০৪:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪