ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নরসিংদীতে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত

করোনা ভাইরাস (ছবি : সংগৃহীত)

 নরসিংদী প্রতিনিধিঃ  নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। প্রতিদিন আক্রান্তের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বাদ যায়নি চিকিৎসক, সাংবাদিকসহ স্বাস্থ্য কর্মী।

গত ২৪ ঘণ্টায় এ জেলার ৪টি উপজেলায় নতুন করে আরও ৮ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় সর্বমোট ২৮ জন আক্রান্ত হলেন। এদের মধ্যে ২০ জন নরসিংদীর বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন।

মঙ্গলবার দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে প্রাপ্ত রিপোর্টের পর বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, নরসিংদী জেলায় এ পর্যন্ত সাংবাদিক, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে গতকাল সোমবার ৪৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে ৪৭ জনের মধ্যে ৮ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি পাওয়া গেছে।

এরই মধ্যে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যেই সেখানে করোনাভাইরাস শনাক্তদের চিকিৎসা দেয়া শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ১৬ জন, পলাশ উপজেলায় ২ জন, শিবপুরে ১ জন, রায়পুরায় ৪ জন, বেলাবতে ২ জন ও মনোহরদীতে ৩ জন রয়েছে। এদের মধ্যে ২০ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নরসিংদীতে নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত

আপডেট সময় ০৬:৪৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০