ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই বিপর্যয়

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  করোনাভাইরাস মহামারির কারণে ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই বিপর্যয় ঘোষণা করা হয়েছে। গত শনিবার ওয়াইমিং ঘোষণার অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনার ভয়াবহতায় সংক্রমণ শুরুর মাত্র ২২ দিনের মাথায় এ ঘোষণা দিতে বাধ্য হলেন তিনি।যুক্তরাষ্ট্রে প্রতিদিনই হু হু করে বাড়ছে করোনাভাইরাসের বিস্তার, মারা যাচ্ছেন হাজারও মানুষ। গত শনিবার দেশজুড়ে বিপর্যয় ঘোষণার দিনই মৃত্যুসংখ্যায় ইতালিকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্র।

গত ২০ মার্চ প্রথমে নিউইয়র্কে বিপর্যয় ঘোষণা করেছিলেন ট্রাম্প। এর দু’দিন পরেই ওয়াশিংটন ও ক্যালিফোর্নিয়াতেও একই অবস্থা জারি হয়।

দেশজুড়ে বিপর্যয় ঘোষণার প্রশংসা করে রবিবার এক টুইটে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইতিহাসে প্রথমবার ৫০টি অঙ্গরাজ্যেই বিপর্যয় ঘোষণায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট। অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতছি এবং জিতবই!’

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৫৭১ জন। মারা গেছেন ২২ হাজার ৭৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্ক সিটিতে। এই একটি শহরেই মারা গেছেন অন্তত ৬ হাজার ১৮২ জন, আক্রান্ত এক লাখেরও বেশি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই বিপর্যয়

আপডেট সময় ০১:০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০