ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

‘বাজার করতে এসে মিলছে না হিসাবই

শীতকালীন বাহারি রকমের সবজি বাজারে পরিপর্ণতা ফিরে এলেও কমছেনা দাম। যে কারণে বাজারে এসে হিমসিম খেতে হচ্ছে নিন্ম আয়ের মানুষের । গত কয়েকদিনের ব্যবধানে বাজারে সবজি সহ বিভিন্ন পূণ্যর দাম বেড়েছে দ্বিগুন । মঙ্গলবার (১২) ডিসেম্বর) নওগাঁ শহরের প্রধান কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেলো।

বাজারে গিয়ে দেখা যায়, সপ্তাহ ঘুরলেও দাম কমেনি কোনো সবজির। দেশি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, হল্যান্ড আলু ৬০ টাকা। বরবটি ৬০, পটোল ৪০, করলা ৬০, শিম ৬০, বেগুন ৪০, পেঁপে ৩০, মিষ্টি কুমড়া ৪০, কাঁচামরিচ ৬০, মুলা ১০ ও শসা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি ৪০ টাকা পিস, কাঁচকলা ২০ টাকা হালি ও লেবু ১০ টাকা হালি বিক্রি হচ্ছে। সবধরনের শাক বিক্রি হচ্ছে ৩০ টাকা।

দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের বৃষ্টি আর হঠাৎ শীতের প্রকোপ বাড়ায় কৃষকরা ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। যে কারণে দাম কমার বদলে বাড়ছে। আর ক্রেতারা বলছেন, অন্য সবকিছুর মতো সবজির দামও ঊর্ধ্বমুখী। তাই বাজারে এসে তাদের হিমশিম খেতে হচ্ছে।

বাজার করতে আসা রেজাউল কবির বলেন, ‘আমরা সাধারণ মানুষ আছি বিপাকে। কখন কোন জিনিসের দাম বাড়ে বোঝা মুশকিল। মাঝে সবজির দাম কমলেও গত কয়েকদিন ধরে আবারও বেশি দামে কিনতে হচ্ছে।’ আরেক ক্রেতা হাবিবুর রহমান বলেন, ‘সপ্তাহদুয়েক আগে সবজির দাম কমতে শুরু করেছিল। তখন ভেবেছিলাম এবার হয়তো কিছুটা স্বস্তি মিলবে। কিন্তু আবারও দাম বাড়তে শুরু করেছে। অন্য সব জিনিসের দামও বেশি। বাজার করতে এসে হিসাবই মিলছে না।’

শহরের প্রধান কাঁচাবাজারের সবজি বিক্রেতা শামসুল আলমও জানান, তিন-চারদিন সবধরনের সবজির দামই ঊর্ধ্বমুখী।
তিনি বলেন, বাজারে নতুন সবজি আসায় মাঝে দাম কিছুটা কমেছিল। তবে কয়েকদিনের ব্যবধানে আবার প্রতি কেজিতে ৫-১০ টাকা বেড়েছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

‘বাজার করতে এসে মিলছে না হিসাবই

আপডেট সময় ০৪:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩