ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

হঠাৎ করে দিল্লিতে বেড়েছে পেঁয়াজের দাম

 শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানীতে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ।দেশটির পেঁয়াজ ব্যবসায়ীরা হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা জানিয়েছে। ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, দুর্গাপূজার আগে সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপি। কিন্তু তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬০ রুপিতে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ রুপিতে।

দিল্লির ভোক্তাবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছে, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পেঁয়াজের মূল উৎপাদনকেন্দ্র। কিন্তু সেখান থেকে এবার সময় মতো পেঁয়াজ আসছে না। তাই সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এতে দিল্লি এনসিআর-এ পেঁয়াজের দাম কয়েকদিনের মধ্যে ৪০ রুপি থেকে বেড়ে ৬০ রুপি হয়েছে।

দিল্লির গাজিপুর সবজি বাজারের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজের ঘাটতির কারণে দাম বেড়েছে। আজ প্রতি পাঁচ কেজি পেঁয়াজ ৩৫০ রুপিতে বিক্রি হচ্ছে। কিন্তু গতকাল ছিল ৩০০ রুপি। এর আগে ছিল ২০০ রুপি। এক সপ্তাহ আগে দাম ছিল ১৬০ থেকে ২০০ রুপির মধ্যে। নয়ডার খুচরা পেঁয়াজ ব্যবসায়ী গৌরব বলেন, পেঁয়াজের আমদানি খুবই কম। যার জেরে বাড়ছে পেঁয়াজের দাম। এভাবে চলতে থাকলে পেঁয়াজের দাম ১৫০ রুপি ছাড়িয়ে যেতে পারে। গৌরব বলেন, পরিবহণ খরচ বেশি হওয়ায় পেঁয়াজের খুচরো দামেও প্রভাব পড়ছে। তিনি বলেন, শিগগিরই পেঁয়াজের দাম কমবে না। এক মাসের মধ্যে পেঁয়াজের দাম ২০০ রুপি ছুঁতে পারে।

জানা গেছে, আবহাওয়াজনিত কারণে খরিফ পেঁয়াজের বপন দেরিতে হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের ফসল। এছাড়া তাজা খরিফ পেঁয়াজ আসতেও দেরি হচ্ছে। অন্যদিকে, রবি পেঁয়াজের মজুতও শেষ হয়ে যাচ্ছে। খরিফ পেঁয়াজের দেরি হওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ খুবই খারাপ। তার জন্যই পাইকারি ও খুচরা উভয় বাজারেই বাড়ছে পেঁয়াজের দাম।

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

হঠাৎ করে দিল্লিতে বেড়েছে পেঁয়াজের দাম

আপডেট সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩