ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

যে কারণে ভারতের প্রশংসায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে বৃহস্পতিবার দুইদিনের জন্য দিল্লি সফরে আসেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাত করেন সের্গেই লাভরভ।

সাক্ষাতের আগে রাশিয়ার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেই বিবৃতিতে ভারতের প্রশংসা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও ইউক্রেন দ্বন্দ্বে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ায় ও কোনো নির্দিষ্ট পক্ষের প্রতি পক্ষপাতিত্ব না করায় ভারতকে ধন্যবাদ জানান লাভরভ।

এ ব্যাপারে বিবৃতিতে তিনি বলেন, আমরা ভারতকে ধন্যবাদ জানাই কোনো পক্ষপাতিত্ব না করে বর্তমান পরিস্থিতিতে পুরো বিষয়টি আমলে নেওয়ায়।

এদিকে বিশ্বের অনেক দেশ রাশিয়ার সমালোচনা করলেও ভারত এখন পর্যন্ত রাশিয়ার কোনো সমালোচনা করেনি। তারা শুধু জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

এমনকি যেখানে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তাদের কোণঠাসা করে ফেলতে চাইছে, সেখানে ভারত রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে তেল কিনছে।

লাভরভ যুদ্ধের মধ্যেও ভারত সফরে এসেছেন মূলত কিভাবে ভারতের সঙ্গে বাণিজ্য আরও বাড়িয়ে দেওয়া যায় এ বিষয়টি নিয়ে কথা বলতে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করার কথা রয়েছে লাভরভের।

সূত্র: বিবিসি

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

যে কারণে ভারতের প্রশংসায় রুশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২