ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাইবান্ধায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

স্বজনদের অভিযোগ রাতভোর নির্যাতন করে স্ত্রী রতনাকে হত্যা করে ঘরে রেখে দিয়েছিল স্বামী।

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর খোলাহাটী গ্রামে ফজলে রাব্বীর বিরুদ্ধে স্ত্রী রতনা বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ রাতভোর নির্যাতন করে স্ত্রী রতনাকে হত্যা করে ঘরে রেখে দিয়েছিল স্বামী।সোমবার সকালে পুলিশ ওই গ্রাম থেকে রতনা বেগমের লাশ উদ্ধার করে ।

স্থানীয়রা জানান, রোববার সকালে ফজলে রাব্বী তার নয় বছরের ছেলেকে মারপিট করতে থাকে। এসময় স্ত্রী রতনা বেগম সন্তানকে মারতে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। এরই একপর্যায়ে ফজলে রাব্বী রাতে তার স্ত্রীকে বেধরক মারপিট করে। সোমবার সকালে ঘরের মধ্যে রতনার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মেয়ে রতনা বেগমের সাথে সদর উপজেলার উত্তর খোলাহাটী গ্রামের আব্দুল লতিফ মিস্ত্রীর ছেলে ফজলে রাব্বীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়। সংসার জীবনে তাদের নয় বছর ও তিন বছরের দুটি ছেলে সন্তান রয়েছে।

এদিকে নিহতের মা গোলেজা বেগম বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় রতনার উপর নানা নির্যাতন করে আসছিল তার জামাই ফজলে রাব্বী। এর আগে স্থানীয়রা কয়েকটি গ্রাম শালিস করেন। কিন্তু তার কিছুদিন পর আবার নির্যাতন করে রাব্বী। তার দাবি, আমার মেয়েকে রাতে হত্যা করে ঘরে লাশ রেখে দিয়েছে রাব্বি। আমি এই হত্যাকারীর ফাঁসী চাই।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাইবান্ধায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১