ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

টাঙ্গাইল প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।

সিলেটের আলোচিত ঘটনার প্রধান আসামি শনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাকে গ্রেফতার করা হবে। শনিবার (২৪ অক্টোবর) টাঙ্গাইলে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু নির্দেশনা দিয়েছিলেন জনতার পুলিশ হতে। সেই লক্ষে পুলিশবাহিনী জনগণের সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশের স্লোগান ‘জনতাই পুলিশ, পুলিশ জনতা’। এছাড়াও করোনায় পুলিশের কার্যক্রম প্রশসংনীয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মরদেহ স্বজনরা রাস্তায় ফেলে গেলেও পুলিশ তা উদ্ধার করে দাফন করেছে। অন্যদিকে পুলিশের জনবল বৃদ্ধি, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো দক্ষ করা হচ্ছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের কাজ চলছে। ইতোমধ্যে পুলিশ বাহিনীতে দুটি হেলিকপ্টার যোগ করার প্রক্রিয়া চলমান।

এছাড়া করোনার মধ্যে অন্যান্য হাসপাতালে চিকিৎসা সেবা দিতে হিমসিম খেলেও পুলিশ হাসপাতাল রোগীদের সেবা দিয়ে মানুষের বিশ্বস্ততা অর্জন করেছে। পরে তিনি ঘাটাইলের সাবেক এমপি মরহুম মতিউর রহমানের কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন।

এসময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ অন্যান্য নেতারা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশে নৈরাজ্য সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০