ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নিজেই পদত্যাগ করবেন ওয়াকার অযোগ্য মনে হলে

ক্রীড়া ডেস্কঃ  নিজেকে অযোগ্য মনে করলে দায়িত্ব থেকে সরে দাড়াবেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার এবং বর্তমান বোলিং কোচ ওয়াকার ইউনুস। সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।

ক্রিকেটবাজ নামক একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার ইউনুস বলেন, ‘আমি এক বছর পর নিজেকে মূল্যায়ন করব। আর আমাকে এটা পরিষ্কার করতে হবে আমি যদি অনুভব করি এই কাজের জন্য আমি যথেষ্ট যোগ্য নই কিংবা দলের প্রতি সুবিচার করছি না তবে আমি নিজেই পদত্যাগ করব।’

তিনি আরও বলেন, ‘আমি তিন বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছি। এজন্য যে শুধু ঘুরব তা কিন্তু না। আমার মাথায় কিছু পরিকল্পনা ঠিক করা আছে, আমি চাই তরুণ পেসারদের সাহায্য করতে ও অনুপ্রেরণা দিতে।’

এছাড়া দলের তরুণ পেসারদের প্রশংসা করে এ বোলিং কোচ বলেন, ‘আমাদের অসাধারণ কিছু তরুণ পেসার আছে। যেমন শাহীন শাহ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন ও আরও অনেকের দিকেই নজর আছে। এটার মানে আবার এই নয় যে আমি ঘরোয়া লিগে ভালো করা বোলারদের উপেক্ষা করছি।’

প্রসঙ্গত, ২০১৯ বিশ্বকাপের পর তিন বছরের চুক্তিতে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে নিয়োগ পান ওয়াকার ইউনুস। এর আগেও কয়েক দফায় পাকিস্তানের প্রধান ও বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নিজেই পদত্যাগ করবেন ওয়াকার অযোগ্য মনে হলে

আপডেট সময় ০৪:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০