ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলার ওসি আসাদ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ 

ডিসেম্বর ২০২৫  মাসের সার্বিক কর্ম মূল্যায়নে নওগাঁ জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান আসাদ।

নওগাঁ  জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এই  শ্রেষ্ঠত্বের সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) নওগাঁ পুলিশ লাইনসের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।

সভা শেষে শ্রেষ্ঠ ওসি হিসেবে আসাদুজ্জামান আসাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুরস্কার পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “এই স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। পত্নীতলা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে সেবা দিতে আমরা বদ্ধপরিকর। এই অর্জন থানার প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফসল।”
​পুরস্কার প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও জেলার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

পত্নীতলার ওসি আসাদ নওগাঁ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ 

আপডেট সময় ০৯:৪৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬