ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে সমাহিত করা হবে। সেই সমাধিস্থল দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন জনতা।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় ,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাধিস্থলে মানুষের উপস্থিতি বাড়ছে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আমিনুল ইসলাম নামে একজন বলেন, হাদি ভাই হচ্ছেন এমন একজন ব্যক্তি, তেত্রিশ বছরের এমন একজন যোদ্ধা, যিনি জাতির জন্য যা বুঝতে পেরেছেন তা আমরা বুঝতে পারি নি। যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে, ততদিন পর্যন্ত হাদি থাকবে। যারা দেশের জন্য কাজ করতে চায়, তারা যেন হাদি ভাইয়ের কবরের দিকে তাকালেই শিক্ষা লাভ করতে পারে, এজন্য আমরা চাই তাকে কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হোক।
উল্লেখ্য, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে শরীফ ওসমান হাদির জানাজা। পরবর্তীতে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হবে।
স্টাফ রিপোটার : 











