ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

হাদির হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই: ডিএমপি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তালেবুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র‍্যাব। দ্রুত তার ব্যাপারে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রধান সন্দেহভাজনকে সিসিটিভি বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে জানিয়ে ডিএমপির মুখপাত্র বলেন, হাদিকে হত্যাচেষ্টাকারী শুটার সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।

তিনি আরও বলেন, হাদিকে কেন হত্যার জন্য টার্গেট করা হলো এবং এই সময়েই কেন- তা খতিয়ে দেখা হচ্ছে। যত ঘটনা ঘটেছে আমরা সবাইকে দ্রুত ধরতে সক্ষম হয়েছি।

এসময় সাংবাদিকের প্রশ্নে ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র জানান, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা দেখছে না পুলিশ। নির্বাচনের সময়, প্রার্থীদের নিরাপত্তা ও নগরবাসীর জানমালের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পুলিশ।

এছাড়া, ব্রিফিংয়ে হাদির ওপর হামলায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন তিনি।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

হাদির হামলাকারীদের সীমান্ত পাড়ি দেওয়ার তথ্য নেই: ডিএমপি

আপডেট সময় ০১:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫