ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিনচি আজ সোমবার বাংলাদেশে আসছেন। তিনি দুদেশের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) নেতৃত্ব দেবেন।

আগামীকাল মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তৃতীয় এফওসি হয়েছিল ২০১৯ সালে।

এফওসিতে অংশ নেওয়ার পাশাপাশি বেরিস একিনচির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবীর খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন।

উভয় দেশের সামগ্রিক সম্পর্ক নিয়ে পররাষ্ট্র সচিবদের বৈঠকে আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয়ে জোর দেবে ঢাকা। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বেড়েছে। বৈঠকে এ বিষয়ের সঙ্গে জ্বালানি, কৃষি, শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

ট্যাগস

আজ ঢাকায় আসছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২৫:১৬ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫