ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার Logo কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন Logo পুলিশ আস্থা ও আত্বমর্যাদার বাহিনী হবে- প্রধানমন্ত্রী তারেক রহমান Logo নওগাঁয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার সমাপনী ও পুরুস্কার বিতরণ Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এবং উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিষোয়ান বিস্কুট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. ফারুক (২৭) এবং কক্সবাজার জেলার চকরিয়া থানার ভরাইতলী এলাকার শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩২)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফারুক মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাতিসা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ওই গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় ফারুকের বাবার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে। সেখানেই তিনি কাজ করতেন এবং মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

অপরদিকে একই সময়ে উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিষোয়ান বিস্কুট কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় কারখানা শ্রমিক মিজানুর রহমানকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পৃথক দুটি স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এই দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ১১:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বাতিসা ইউনিয়নের রিফাত সিএনজি ফিলিং স্টেশনের সামনে এবং উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিষোয়ান বিস্কুট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. ফারুক (২৭) এবং কক্সবাজার জেলার চকরিয়া থানার ভরাইতলী এলাকার শামসুল আলমের ছেলে মিজানুর রহমান (৩২)।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ফারুক মোটরসাইকেলে করে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে বাতিসা এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি দ্রুতগামী যানবাহন পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ওই গাড়ির চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় ফারুকের বাবার একটি গাড়ির ওয়ার্কশপ রয়েছে। সেখানেই তিনি কাজ করতেন এবং মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

অপরদিকে একই সময়ে উজিরপুর ইউনিয়নের নালবাগ এলাকায় কিষোয়ান বিস্কুট কারখানার সামনে রাস্তা পার হওয়ার সময় কারখানা শ্রমিক মিজানুর রহমানকে অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, পৃথক দুটি স্থানে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় এই দুইজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home4/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481