ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

 ফের ইরানে হামলা চালানোর পরিণতির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে দেশটি যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে।সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, আমি বলেছিলাম, বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। নাহলে শিগগির তুমি একা হয়ে যাবে। রোববার সকালে বৈরুতে ইসরায়েলের হামলার পর এর জবাবে রাতে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর রাতেই এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানান।

এ বিষয়ে অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ইরান আমাদের ফোন করে জানিয়েছে যে তারা আর কোনো হামলা করবে না। তারা আমাদের অনুরোধ করেছে যেন আমরা ইসরায়েলকে বলি, তারাও আর কোনো হামলা না চালায়।

ট্যাগস

আপডেট সময় ০৮:০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬