ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে লুক্সেমবার্গ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লুক্সেমবার্গ। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে এই ঘোষণা দেওয়া হবে বলে দেশটির পার্লামেন্টারি কমিশনকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রতিবেদনে এমনটাই জানায় রাজনীতি বিষয়ক সংবাদমাধ্যম পলিটিকো। এতে বলা হয়, চলতি মাসের শেষ দিকেই আসবে এ সংক্রান্ত সিদ্ধান্ত।

এর আগে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স, বেলজিয়াম, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।

গত জুলাই মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা করেছিলেন, ফ্রান্স ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায়। একই মাসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও এই ধরনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা পুরো বিশ্বের ৭৫ শতাংশ। যদিও এত এত সমর্থন থামাতে পারছে না গাজার গণহত্যা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে লুক্সেমবার্গ

আপডেট সময় ০২:৩২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫