ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

নওগাঁয় জমি বিরোধের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত

নওগাঁর বদলগাছি উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের হলুদবিহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত আইয়ুব হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় “মারা গেছেন”। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইউসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে।

এর আগে, সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টার দিকে জমিতে ধান রোপণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে আইয়ুব হোসেন, তার ছেলে মাহাবুব আলম সুরুজ এবং রেজাউল ইসলামকে প্রথমে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে আইয়ুব হোসেনসহ কয়েকজনের অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, জমি ও কবরস্থানে রোপিত বাঁশঝাড় নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি ও আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে ধান রোপণ করতে গেলে বাধা দেওয়ায় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে আইয়ুব হোসেনের মাথায় গুরুতর আঘাত লাগে।

ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় হামলাকারী জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বদলগাছি থানার পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

নওগাঁয় জমি বিরোধের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় কৃষক নিহত

আপডেট সময় ০১:৩৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬