ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে পুকুর থেকে উদ্ধার হলো বিপুল অস্ত্র

ফরিদপুরে পুকুরের মধ্যে লুকিয়ে রাখা চারটি বিদেশী পিস্তল, দুটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ১৬ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র শতাধিক রামদা, ভল্লম, সরকি ও চাকু উদ্ধার করেছে যৌথবাহিনী।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদরের কানাইপুর ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন কানাইপুর আখ সেন্টারের পুকুরে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে যৌথবাহিনী। এতে সেনাবাহিনী, বিজিবি, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রের তৈরি চারটি অত্যাধুনিক পিস্তল, দুটি ওয়ান সিঙ্গেল গান, ১৬ রাউন্ড গুলি, শতাধিক রামদা, ভল্লম, সরকি ও চাকু। সেনাবাহিনীর ধারণা, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুদ করে রেখেছিল।

ফরিদপুর সেনা ক্যাম্প সুত্রে জানা যায়, থানা থেকে লুটের অস্ত্র মজুদ করে রাখার সন্দেহে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল ৯টা থেকে পুকুরটি ঘিরে ফেলে সেনাবাহিনী, বিজিবি ও থানা পুলিশ। এক পর্যায়ে সেলো মেশিন দিয়ে পানি সেচ শুরু করে। পরবর্তীতে পানি কমে আসলে বিকাল সাড়ে ৩ টা থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় নেটজাল ফেলে অভিযান চালানো হয়। এ সময় একে একে চারটি প্যাকেটে মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান শেষে ফরিদপুর সদর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর সোহেল আহমেদ বলেন, আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাদের সততা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার জন্য কিছু দুষ্কৃতিকারী চক্র অস্ত্রগুলো মজুদ করে রাখে পুকুরের মধ্যে। গোপন সংবাদের ভিত্তত্বে অভিযান পরিচালনা করে পুকুরের পানি সেচে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনে নাশকতা করার লক্ষ্যে দুর্বৃত্তরা অস্ত্রগুলো মজুদ করে রেখেছিল। এ ঘটনায় এখনও জড়িত কাউকে শনাক্ত করা যায়নি।

ট্যাগস

ফরিদপুরে পুকুর থেকে উদ্ধার হলো বিপুল অস্ত্র

আপডেট সময় ০৭:০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481