ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিন্ধু নদীতে হয় পানি,না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

ভারতের জম্মু কাশ্মিরে হামলার পর দুই দেশের উত্তাপ যখন তুঙ্গে তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এরই মধ্যে ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না।

এবার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বললেন, সিন্ধু নদে হয় পানি বইবে নাহয় ভারতীয়দের রক্ত।

শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে বিলাওয়াল এ কথা বলেন বলে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে।

সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত এমন অভিযোগ তুলে বিলওয়াল ভুট্টো বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। সিন্ধু সভ্যতার উত্তরসূরি হিসেবে পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না।

পেহেলগাঁওয়ে হামলার পর ভারত সিন্ধু নদের পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, নরেদ্র মোদি সিন্ধুর উত্তরাধিকারের জন্য চিৎকার করলেও, এই সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে আছে।

তিনি আরও বলেন, পাকিস্তান বা আন্তর্জাতিক মহল মোদির যুদ্ধ কেন্দ্রিক মনোভাব বা সিন্ধু নদের পানির সরিয়ে নেয়ার প্রস্তাব সমর্থন করবে না।

ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দায় চাপাচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির এই চেয়ারম্যান বলেন, কোনো প্রমাণ ছাড়াই, ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত অবৈধভাবে সেই চুক্তি বাতিল করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিন্ধু নদীতে হয় পানি,না হয় ভারতীয়দের রক্ত বইবে: বিলাওয়াল ভুট্টো

আপডেট সময় ০১:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫