ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রীর ‍বিরুদ্ধে দুদকের মামলা

৯ কোটি ২৮ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ‍্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদক জানায়, নূরুল মজিদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ১২৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া, তার নিজ নামে ১৩টি ব্যাংক হিসাবে মোট ১০২ কোটি ২ লাখ ৬৭ হাজার ৯৫০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে মামলায়।

এজন্য তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও অর্থপাচার প্রতিরোধ আইনের ধারায় একটি মামলা করা হয়েছে।

নাদিরা মাহমুদের বিরুদ্ধে মামলায় তার স্বামীকেও আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে— স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সাবেক শিল্পমন্ত্রী ও তার স্ত্রীর ‍বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ০৬:৫৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫