ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ফিউশন লুকে মোহময়ী কৌশানি Logo শেখ হা‌সিনা ডিসেম্বরে দেশে আসবে না : হুমায়ুন ক‌বির Logo পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বন্ধুর ফোনে রাতে বের হয়ে সকালে মিললো লাশ Logo নওগাঁয় সারের কৃত্রিম সংকট: গোপন আস্তানায় মিলছে হাজার হাজার বস্তা সার Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

এটা বোনাস টাইম; তামিমকে বললেন চিকিৎসক

মঙ্গলবার সকালে তামিমের খোঁজ নিতে যান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মো. আবু জাফর। জানান, আগের চেয়ে অনেক ভালো আছেন তামিম এবং তিন মাস পর খেলায় ফিরতে পারবেন।

আবু জাফর বলেন, ‘তামিম ইকবাল তিনমাস পর্যবেক্ষণে থাকবেন। তার শারীরিক অবস্থা কী, তার অবস্থার অবনতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে, এগুলোর বিষয়ে বিবেচনা করে নিশ্চয় একটা মেডিকেল বোর্ড বসবে। বোর্ড তাকে অনুমতি দেবে যে, হ্যাঁ, আপনি খেলতে পারবেন।’

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিওলজির অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী এসময় বলেন, ‘তিন মাসের মধ্যে তার শরীর স্ট্যান্ডটাকে নিজের করে নেবে। তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দেবে সেখানে। পথ খুলে দেয়া মানে চিকিৎসা শেষ নয়। এটা হওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি রোগীদের বলি, সৌন্দর্য তৈরি করে দিলাম, সেগুলো ধরে রাখার দায়িত্ব আপনাদের। তামিমকে বলেছি আমলনামা আমার হাতে, আমি উপদেশ দিয়ে খালাস। আপনাকে সেটা মানতে হবে। জোর করে কিছু করতে পারব না। এটা বোনাস টাইম।’

মঙ্গলবার সকালে তামিমের চিকিৎসার খোঁজ নিতে সাভারে গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। তামিমের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পর তিনি সংবাদ সম্মেলনে বলেন, তামিম ইকবাল এখন শঙ্কামুক্ত।

ট্যাগস

সর্বাধিক পঠিত

ফিউশন লুকে মোহময়ী কৌশানি

এটা বোনাস টাইম; তামিমকে বললেন চিকিৎসক

আপডেট সময় ০২:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫